News Flash

  • Home
  • বাণিজ্য
  • মাঝারি উত্থানের হাত ধরে সর্বকালীন উচ্চতায় শেয়ার বাজার
Image

মাঝারি উত্থানের হাত ধরে সর্বকালীন উচ্চতায় শেয়ার বাজার

মুম্বই, ১৬ জুন (হি. স.) : সপ্তাহের শেষ কাজের দিনে মাঝারি উত্থানের হাত ধরে সর্বকালীন উচ্চতায় পৌঁছালো শেয়ার বাজার। শুক্রবার সেনসেক্স উঠেছে ৪৬৬.৯৫ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ, বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬৩,৩৮৪.৫৮ পয়েন্টে সর্বকালীন উচ্চতা ছাড়িয়ে সেনসেক্স আরও উঠল ১০০ পয়েন্ট।

এদিন নিফটি-র উত্থান ১৩৭.৯০ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ, দিনের শেষে নিফটি হয়েছে ১৮,৮২৬ পয়েন্ট। সর্বকালীন উচ্চতা অতিক্রম করে নিফটি আরও উঠল ১৪ পয়েন্ট। নিফটি-র ৫০টি কোম্পানির মধ্যে ৩৭টিতে অগ্রগতি হয়েছে, পিছিয়েছে ১৩টি কোম্পানি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০৬০ টি কোম্পানির মধ্যে ৭৯৮টি বৃদ্ধির মুখ দেখেছে। কমেছে ১১৩৮টি কোম্পানির শেয়ার দর। এদিন ভাল বৃদ্ধি পেয়েছে এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ, ড. রেড্ডি, বাজাজ ফিন্যান্স প্রভৃতি কোম্পানি। পিছু হটেছে উইপ্রো, বাজাজ অটো, টিসিএস, বিপিসিএল প্রভৃতি কোম্পানির শেয়ার দর।

এর আগে সেনসেক্স ও নিফটি সর্বকালীন উচ্চতায় পৌঁছেছিল ১ ডিসেম্বর ২০২২। ওই দিন সেনসেক্স হয়েছিল ৬৩,২৮৪.১৯ পয়েন্ট, নিফটি ১৮,৮১২.৫০ পয়েন্ট।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top