News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ল বাইক, বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন নীতীশ কুমার
Image

নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ল বাইক, বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন নীতীশ কুমার

পাটনা, ১৫ জুন (হি.স.) : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ল বাইক আরোহী। বৃহস্পতিবার সকালে প্রচণ্ড গতিতে মুখ্যমন্ত্রীর দিকে ধেয়েও আসে বাইকটি। প্রাণ বাঁচাতে কোনওমতে ফুটপাথে উঠে পড়েন মুখ্যমন্ত্রী। এই ঘটনার জেরে নীতীশের সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই নিরাপত্তার দায়িত্ত্বে থাকা আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক শুরু হয়েছে।

জানা গিয়েছে, প্রতিদিনের মতোই প্রাতঃভ্রমণ করতে বাড়ির সামনের রাস্তায় বেরিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। হাঁটার সময়েই আচমকা তাঁর সামনে দ্রুতগতিতে চলে আসে একটি বাইক। সঙ্গে সঙ্গে ফুটপাথে উঠে পড়েন নীতীশ। একেবারে শেষ মূহূর্তে দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই খবর। তবে বাইক আরোহীকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। ওই ব্যক্তি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।

এই ঘটনার পরেই প্রশ্নের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন পাটনার পুলিশ সুপারিন্টেনডেন্ট। বৈঠকে ডাকা হয়েছে এসএসজি কম্যান্ডান্টকেও। সকলের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা গিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেই সূত্রের খবর।

তবে এই প্রথমবার নয়। আগেও একাধিকবার নীতীশের সুরক্ষায় বড় মাপের ত্রুটি দেখা দিয়েছে। কয়েকদিন আগেই মালা পরানোর অজুহাতে মঞ্চে উঠে মুখ্যমন্ত্রীকে ধাক্কা মেরেছিল যুবক। এমনকি নীতীশের জনসভায় বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। বারবার কেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়ে এইভাবে কেউ ঢুকে পড়ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top