News Flash

  • Home
  • প্রধান খবর
  • নয়াদিল্লির বহুতল আবাসনের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন
Image

নয়াদিল্লির বহুতল আবাসনের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন

নয়াদিল্লি, ১৫ জুন (হি. স.) : বৃহস্পতিবার ভরদুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড রাজধানীতে । নয়াদিল্লির মুখার্জিনগরে বহুতল আবাসনের একটি কোচিং সেন্টারে ভয়াবহ আগুন। কয়েক মিনিটের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকেছ গোটা এলাকা। প্রাণে বাঁচতে কোচিং সেন্টারের জানলা দিয়ে ঝাঁপ দেয় ছাত্র-ছাত্রীরা। অনেকে আবার দড়ি বেয়ে নীচে নামার চেষ্টা করে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১টি ইঞ্জিন। ওই কোচিং সেন্টারে আটকে পড়া ছাত্র-ছাত্রী সহ বহুতলের বাসিন্দাদের দ্রুত নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

মুখার্জী নগরের ওই বহুতলে সংস্কৃত পড়ার কোচিং সেন্টার ছিল। এদিন দুপুর ১২টা নাগাদ হঠাৎ করেই কোচিং সেন্টারটিতে আগুন লেগে যায়। সেই সময় অনেক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। কোচিং। আগুন লাগতেই আতঙ্কে প্রাণে বাঁচতে অনেকে কোচিং সেন্টারের জানলা দিয়ে ঝাঁপ দেয়ে। আবার অনেকে জানলা থেকে দড়ি বেয়ে নীচে নেমে আসে। দড়ি বেয়ে ছাত্রদের নেমে আসার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তারপর খবর পেয়েই দমকলের ১১টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশবাহিনীও পৌঁছয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। কোচিং সেন্টার সহ বহুতলটি খালি করে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলবাহিনী। তবে কীভাবে আগুল লাগল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।–

Releated Posts

ডিসেম্বরের মধ্যেই ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি, ২০২৭ সালের শুরুতে কার্যকর হওয়ার সম্ভাবনা: পীযূষ গোয়েল

মুম্বই, ২১ জুন (আইএএনএস): ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চলতি বছরের…

ByByNews Desk Jun 21, 2026

ভারতের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য উপহার যোগ: আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

জবলপুর, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের জবলপুরের গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত এক বৃহৎ যোগ কর্মসূচিতে…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে যোগকে দৈনন্দিন জীবনের অংশ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কলকাতা, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রতি যোগকে দৈনন্দিন…

ByByNews Desk Jun 21, 2026

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top