News Flash

  • Home
  • দিনের খবর
  • অপরূপা পোদ্দারের বিরুদ্ধে সিবিআই তদন্তের সময় বেঁধে নির্দেশ হাইকোর্টের
Image

অপরূপা পোদ্দারের বিরুদ্ধে সিবিআই তদন্তের সময় বেঁধে নির্দেশ হাইকোর্টের

কলকাতা, ১৪ জুন (হি. স.) : নারদ-কাণ্ডে আরামবাগের তৃণমূলের সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে সিবিআই তদন্ত চারমাসের মধ্যে শেষ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।

সাংসদের অভিযোগ, তদন্তের নাম তাঁকে বারবার হেনস্তা করা হচ্ছে। নারদ মামলার এফআইআর থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন নিয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরামবাগের তৃণমূল সাংসদ।

অপরূপা সিবিআইকে চিঠি দিয়ে এই মামলা থেকে তাঁর নাম প্রত্যাহারের কথা জানিয়েছেন। চার্জশিটেও তার নাম নেই। সিবিআই অযথা হেনস্তা করছে বলে আদালতে অভিযোগ তৃণমূল সাংসদের। তাঁর দাবি, গত আট বছরে তাঁর বিরুদ্ধে কোনও তথ্য পায়নি সিবিআই। আদালতে অপরূপা জানান, সিবিআই এখনও সেই চিঠির কোনও সদুত্তর দিতে পারেনি।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top