News Flash

  • Home
  • দেশ
  • দুই লরির মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু সিঙ্গুরে, গাড়ি থেকে উদ্ধার দেহ
Image

দুই লরির মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু সিঙ্গুরে, গাড়ি থেকে উদ্ধার দেহ

হুগলি, ১৩ জুন (হি.স.): হুগলি জেলার সিঙ্গুরে দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটেছে সিঙ্গুরের পুরুষোত্তমপুর এলাকায় বৈদ্যবাটি তারকেশ্বর রোডে। দুর্ঘটনার জেরে কিছু ক্ষণ যানজটের সৃষ্টি হয় রাস্তায়। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ সিঙ্গুরের দিকে থেকে একটি বালিবোঝাই লরি বৈদ্যবাটির দিকে যাচ্ছিল। উল্টো দিকে, বৈদ্যবাটি থেকে সিঙ্গুরের দিকে যাচ্ছিল অন্য একটি লরি। সিঙ্গুরের পুরুষোত্তমপুরে কলাবাজার এলাকায় দু’টি লরির মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনায় দু’টি লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বৈদ্যবাটি-তারকেশ্বর রোডের উপর ঘটনাটি ঘটায় বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিঙ্গুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা এবং পুলিশকর্মীরা মিলে কিছু ক্ষণের চেষ্টায় দু’টি লরি থেকে দুই চালক এবং দুই খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্য দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top