News Flash

  • Home
  • দিনের খবর
  • মেদিনীনগর পুলিশ লাইনে ১২ ঘন্টায় দুই জওয়ানের মৃত্যু
Image

মেদিনীনগর পুলিশ লাইনে ১২ ঘন্টায় দুই জওয়ানের মৃত্যু

মেদিনীনগর, ১৩ জুন (হি. স.) : ঝাড়খন্ডের মেদিনীনগর পুলিশ লাইনে ১২ ঘন্টার মধ্যে দুই জওয়ানের মৃত্যু হয়েছে। একজন জওয়ান অসুস্থ হয়ে মারা যান এবং অন্যজন হার্ট অ্যাটাকে মারা যান। দু’জনের দেহই ময়নাতদন্তের জন্য এমআরএমসিএস-এ পাঠানো হয়েছে। দুই জওয়ানই বিহারের বাসিন্দা।

নিহত জওয়ানদের মধ্যে প্রকাশ কিরণ বিহারের লক্ষীসরাই জেলার রামপুর থানা এলাকার বাসিন্দা এবং জনার্দন বিহারের আরা এলাকার বাসিন্দা। জানা গেছে, জনার্দন সিং মদ্যপানে আসক্ত ছিলেন। সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তাড়াহুড়ো করে তাকে এমআরএমসিএসে ভর্তি করা হয়, সেখানে তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে শরীর খারাপ করায় জওয়ান প্রকাশ কিরণ জল খায়। তারপর স্বাস্থ্যের অবনতি হয় এবং তিনিও কিছুক্ষণের মধ্যে মারা যান।

খবর পেয়ে মঙ্গলবার এসপি চন্দন কুমার সিনহা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন এসডিপিও সুরজিত কুমার, সার্জেন্ট মেজর আনিস মমিত কুজুর প্রমুখ। এসপি জানিয়েছেন, হার্ট অ্যাটাক এবং অসুস্থতার কারণে জওয়ানদের মৃত্যু হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পুলিশ লাইনে সম্মান জানানো হবে। এরপর মৃতদেহ নিজ গ্রামে পাঠানো হবে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top