News Flash

  • Home
  • দেশ
  • আরাবুলের ছেলের গাড়ি থেকে উদ্ধার বোমা
Image

আরাবুলের ছেলের গাড়ি থেকে উদ্ধার বোমা

ভাঙড়, ১৩ জুন (হি. স.) : পঞ্চায়েতের মনোনয়ন পর্বকে ঘিরে অশান্তি অব্যাহত জেলায় জেলায়। মঙ্গলবার মনোনয়ন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। বিডিও অফিসের সামনেই একের পর এক বোমার গর্জন। চলেছে গুলিও। এদিকে আরাবুল ইসলামের ছেলের গাড়ির ড্যাশবোর্ডে মিলেছে তাজা বোমা। বোমাটি গাড়িতেই ছিল নাকি কেউ সেখানে রেখেছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

এদিন দুপুরের দিকে বিধায়ক আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়ি ছেকে উদ্ধার হয় একটি বোমা। বিষয়টা প্রকাশ্যে আসতে নতুন করে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও গোটা ঘটনার দায় আইএসএফের ওপর চাপানো হয়েছে। তবে আইএসএফের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এদিকে এদিন নওশাদ সিদ্দিকির নেতৃত্বে আইএসএফ কর্মী-সমর্থকদের ভাঙড়ের ২ নম্বর ব্লকের বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার কথা ছিল। অভিযোগ, বিডিও অফিসের সামনেই ১৪৪ ধারা অমান্য করে তৃণমূল কর্মীরা জমায়েত করে ছিলেন। আইএসএফের অভিযোগ, তাঁদের কর্মী-সমর্থকদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়। বিজয়গঞ্জ বাজার, কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে মুড়ি মুড়কির মতো বোমাবাজি চলে। বেশ কয়েক রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। ব্যাপক ভাঙচুর করা হয় গাড়ি, মোটরবাইক। ঘটনাস্থলে পুলিশ থাকলেও হামলা আটকানোর কোনও উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির। সমস্ত ঘটনার অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিন রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অশান্তির মাঝেও এদিন মনোনয়ন পেশ হয়েছে।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top