News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূলের মহিলাদের বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ সৌমিত্র
Image

তৃণমূলের মহিলাদের বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ সৌমিত্র

বাঁকুড়া, ১৩ জুন (হি. স.) : মনোনয়নকে ঘিরে সন্ত্রাস বন্ধ করার দাবিতে বিষ্ণুপুরে মহকুমা শাসকের দফতরের অদূরে মঙ্গলবার ধরনারত মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁকে ঘিরে দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান।

গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে ঘিরে তৈরী হওয়া সন্ত্রাস বন্ধের দাবিতে বিষ্ণুপুরের মহকুমা শাসকের দফতরের অদূরে ধর্নায় এসে মহিলাদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিক্ষোভকারী মহিলারা সাংসদকে ঘেরাও করে ‘গো ব্যাক’ স্লোগান তুলতে থাকেন। মহিলারা সাংসদকে ঘিরে ১০০ দিনের কাজের টাকা ও আবাসের টাকার দাবি তুললেন।

বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার জয়পুর, কোতুলপুর, ইন্দাস ও পাত্রসায়ের ব্লকে বিরোধীদের মনোনয়ন করতে দিচ্ছে না রাজ্যের শাসকদল তৃণমূল। এই অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই সরব বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

মঙ্গলবার মনোনয়নের উপযুক্ত পরিবেশ তৈরীর দাবিতে বিষ্ণুপুর বাসস্ট্যাণ্ড এলাকায় ধর্ণা অবস্থানের ডাক দেন সাংসদ। সেই ধর্ণা অবস্থানের জন্য সাংসদ সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় হাজির হলেই বেশ কিছু মহিলা তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পাশাপাশি ওঠে ‘সৌমিত্র খাঁ গো ব্যাক’।

বিক্ষোভকারীদের দাবি, মাসের পর মাস একশো দিনের কাজ সহ আবাস প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। কেন সেই টাকা ছাড়া হচ্ছে না তা সাংসদের কাছে জানতে চান মহিলারা। সাংসদের দাবি, বিক্ষোভকারী মহিলারা বিশেষ একটি রাজনৈতিক দলের। রাজনৈতিক উদ্যেশ্যেই তাঁকে এই ক্ষোভ দেখানো হয়।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top