News Flash

  • Home
  • দিনের খবর
  • উপকূলের দিকে এগিয়ে আসছে বিপর্যয়, ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন অমিত শাহ
Image

উপকূলের দিকে এগিয়ে আসছে বিপর্যয়, ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন অমিত শাহ

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.): উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়। যত এগিয়ে আসছে ততই উত্তাল হয়ে উঠছে সমুদ্র, ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার বিকেলে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা, ভারতীয় আবহাওয়া দফতর-এর ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র ও অন্যান্য শীর্ষ আধিকারিকরা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠকের সভাপতিত্ব করেছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যের আটটি সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জেলার সাংসদরা, যেগুলি ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হতে পারে, ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন। ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাবে কমলা সতর্কতা জারি হয়েছে গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছে। মঙ্গলবার ভারতীয় আবহাওয়া দফতরের ডিজেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, “পোরবন্দর, দেবভূমি দ্বারকা জেলা থেকে কচ্ছ পর্যন্ত বাড়তে চলেছে বাতাসের গতিবেগ, আগামীকাল ৬৫-৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বাড়তে পারে হাওয়ার গতি।” তিনি জানিয়েছেন, ১৫ জুন গুজরাটের দ্বারকা, জামনগর, কচ্ছ এবং মোরবি জেলায় বাতাসের গতিবেগ হবে প্রায় ১২৫-১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং দমকা হাওয়া হবে ঘন্টায় ১৫০ কিলোমিটার, তাই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতে পারে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top