News Flash

Image

৪১ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত, ধৃত ছয়

আগরতলা, ১৩ জুন (হি.স.) : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে লেফুঙ্গা থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এক বাড়িতে তল্লাশি চালিয়ে ৪১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে বহিঃরাজ্যের পাঁচ নাগরিক সহ এক যুবককে আটক করা হয়েছে। যার বাজার মুল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন।

এসডিপিও বিজয় সেন জানিয়েছেন, আজ সকাল ৫টা নাগাদ গোয়েন্দা সূত্রে থানায় খবর আসে লেফুঙ্গা থানাধীন ডাইমারা গ্রামে ল্যাংচা এলাকায় বাসিন্দা সুরেন্দ্র দের্ববমার বাড়িতে প্রচুর পরিমান নেশা সামগ্রী মজুত রয়েছে। সাথে ওই বাড়িতে বহিঃরাজ্যের পাঁচজন নাগরিক আত্মগোপন করে রয়েছেন। সেই মোতাবেক সকালে লেফুঙ্গা থানার পুলিশ, টিএসআর ও সিআরপিএফের নেতৃত্বে ওই বাড়িতে যৌথ অভিযান চালানো হয়েছিল। বাড়িতে তল্লাশি চালিয়ে বহিঃরাজ্যের পাঁচ নাগরিকের ব্যাগ থেকে ৪১ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সাথে আগরতলায় ধলেশ্বরের বাসিন্দা এক যুবক সহ বিহারের পাঁচ নাগরিককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, বিহারের পাঁচজন নাগরিকের মধ্যে চারজন মহিলা ও একজন পুরুষ রয়েছেন। বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মুল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা হবে। পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। 

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top