News Flash

  • Home
  • বিনোদন
  • শহরের উষ্ণতম দিনে ফিরছে বিক্রম-সোলাঙ্কি
Image

শহরের উষ্ণতম দিনে ফিরছে বিক্রম-সোলাঙ্কি

কলকাতা, ১২ জুন (হি.স.): পুরনো জুটি ফিরছে নতুন রূপে। ধারাবাহিকে জুটি বাধার পর এবার বড়পর্দায় বিক্রম-সোলাঙ্কি। প্রকাশ্যে বিক্রম-সোলাঙ্কির নতুন ছবি “শহরের উষ্ণতম দিনে”–এর পোস্টার। আগামী ৩০ জুন বড়ো পর্দায় মুক্তি পাবে এই ছবি। “শহরের উষ্ণতম দিনে”–এর পরিচালক অরিত্র সেন। পরমব্রত চট্টোপাধ্যায় ও তন্ময় ব্যানার্জি এর প্রযোজনাতে মুক্তি পাবে এই ছবি।

ছবির পোস্টারে রোমান্টিক লুকে দেখা গিয়েছে অভিনেতা বিক্রম চ্যাটার্জী ও অভিনেত্রী সোলাঙ্কি রায়কে। এই ছবিতে বিক্রমের চরিত্রের নাম ঋতবান। ২৮ বছর বয়সের একজন ফটোগ্রাফার সে। পি এইচ ডি স্কলারও। অন্যদিকে এই ছবিতে সোলাঙ্কির চরিত্রের নাম অনিন্দিতা। ২৮ বছরের একজন ঝলমলে রেডিও জকি সে। আত্মবিশ্বাসী অনিন্দিতা চেয়েছিল বিদেশে পড়তে যেতে, সম্ভব হয়নি তা! কলকাতার প্রতি অদম্য ভালোবাসা কোথাও আটকে রাখে তাকে। পুরনো প্রেম, বন্ধুত্ব গুলো বরাবর তার কাছে দামি।
এই ছবিতে অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুজয় প্রসাদ চ্যাটার্জী, দেবপ্রিয় মুখার্জী, অনামিকা চক্রবর্তী, রাহুল দেব বোস, অনিন্দ্য চ্যাটার্জী। ছবিতে গান গেয়েছেন তিমির বিশ্বাস, লগ্নজিতা চক্রবর্তী, অর্নব দাস। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সঙ্গীত পরিচালক নবারুন বোস ও সিনেমাটোগ্রাফি করেছেন বাসুদেব চক্রবর্তী।

Releated Posts

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top