News Flash

  • Home
  • দিনের খবর
  • পেট্রোল ও ডিজেলের দামে ভ্যাট বৃদ্ধি পঞ্জাবে, মহার্ঘ্য হল দুই জ্বালানি তেল
Image

পেট্রোল ও ডিজেলের দামে ভ্যাট বৃদ্ধি পঞ্জাবে, মহার্ঘ্য হল দুই জ্বালানি তেল

চন্ডীগড়, ১১ জুন (হি.স.): পেট্রোল ও ডিজেলের দামে ভ্যাট বাড়াল পঞ্জাব সরকার। ভ্যাট বৃদ্ধির পর পঞ্জাবে এক লিটার পেট্রোলের দাম হবে ৯৮.৬৫ টাকা ও ডিজেলের দাম হবে লিটার প্রতি ১০৫.২৪ টাকা। রবিবার থেকে পঞ্জাব সরকার প্রতি লিটারে পেট্রোলের দাম ৯২ পয়সা ও ডিজেলের দাম ৮৮ পয়সা বাড়িয়েছে।

রবিবার সকালে পঞ্জাব সরকার অতিরিক্ত সম্পদ সংগ্রহ অভিযানের অংশ হিসাবে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯২ পয়সা এবং ডিজেলের দাম ৮৮ পয়সা বৃদ্ধির ঘোষণা করেছে। রাজ্যের আবগারি ও কর দফতর এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি বছরে দ্বিতীয়বারের মতো দাম বাড়ানো হল দুই জ্বালানি তেলের। পঞ্জাব সরকারের এই সিদ্ধান্তের ফলে মধ্যবিত্তের ওপর বোঝা বাড়ল বলে মনে করা হচ্ছে।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top