News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খেরেংঝুড়ি এলাকায় জাতীয় সড়ক সামান্য বৃষ্টিতেই বেহাল অবস্থায়
Image

খেরেংঝুড়ি এলাকায় জাতীয় সড়ক সামান্য বৃষ্টিতেই বেহাল অবস্থায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ ধর্মনগর মহকুমা অন্তর্গত  খেরেংঝুড়ি এলাকার ৮ নম্বর জাতীয় সড়কে অল্পবৃষ্টিতেই ক্ষতিগ্রস্ত রাস্তা৷ বিশাল  গর্তের সৃষ্টি হয়েছে জাতীয় সড়কে৷ কিন্তু কোন হেলদোল নেই ন্যাশনাল হাইওয়ে অথরিটির৷ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে জাতীয় সড়ক৷
 আসাম আগরতলা জাতীয় সড়কটি রাজ্যের লাইফ লাইন হিসেবে পরিচিত৷ এই জাতীয় সড়ক দিয়েই নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী রাজ্যে আমদানি করা হয়৷ জ্বালানি তেল , গ্যাস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এই সড়ক পথেই রাজ্যে আনা হচ্ছে৷ অথচ এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কটি সামান্য বৃষ্টিতেই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে৷ ন্যাশনাল হাইওয়ে অথরিটিথরিটি গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কটি সঠিক সময়ে সংস্কার করার তেমন কোন উদ্যোগ গ্রহণ করছে না৷ ফলে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন পন্যবাহী যানবাহনের চালকরা৷ ধর্মনগর মহকুমা অন্তর্গত  খেরেংঝুড়ি এলাকার ৮ নম্বর জাতীয় সড়ক অল্পবৃষ্টিতেই  যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে৷ যান চালকরা দ্রুত জাতীয় সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা এবং রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top