News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সকলকে চাকরি দেয়া সম্ভব নয় : মন্ত্রী টিংকু রায়
Image

সকলকে চাকরি দেয়া সম্ভব নয় : মন্ত্রী টিংকু রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷  এখন জল সংরক্ষণ, বৃক্ষ রোপণ, স্বাবলম্বী করতে, বালিকা বিবাহ বন্ধ করার জন্য আন্দোলন প্রয়োজন৷রবিবার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের অন্তর্গত পিডব্লিওডি এমপ্লয়ীজ এন্ড ওয়ার্কার সংঘ ডিপার্টমেন্টাল ইউনিটের প্রথম দ্বীবার্ষিকী রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী টিঙ্কু রায়৷
সকলকে চাকুরী দেওয়া সম্ভব নয়৷ তাই তাদের স্বরোজগারী করতে সরকারী প্রচেষ্টা রয়েছে৷ কর্মচারীদের তাদের ছেলে মেয়েদের এই মানসিকতায় প্রস্তুত করতে হবে৷ তবেই সুন্দর সমাজ তৈরি হবে৷ রবিবার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের অন্তর্গত পি ডব্লিউ ডি এমপ্লয়ীজ এন্ড ওয়ার্কার সংঘ ডিপার্টমেন্টাল ইউনিটের প্রথম দ্বীবার্ষিকী রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী টিঙ্কু রায়৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় এই সম্মেলন৷ কমিউনিস্টদের ধাঁচে সংগঠন চালালে চলবে না৷ দেশ যে ভাবে এগুচ্ছে৷ সেই ভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানান তিনি৷  কর্মপন্থায় পরিবর্তন আনলেই বলা যাবে এই সংগঠন অন্য সংগঠনের চাইতে আলাদা৷ পতাকার রং নয় কাজের মাধ্যমে নিজেকে পৃথক করতে হবে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়৷

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top