News Flash

  • Home
  • খেলা
  • শেষ দিনে ভারতের দরকার ২৮০ রান, অস্ট্রেলিয়ার চাই ৭ উইকেট
Image

শেষ দিনে ভারতের দরকার ২৮০ রান, অস্ট্রেলিয়ার চাই ৭ উইকেট

লন্ডন, ১১ জুন (হি.স.): চতুর্থ ইনিংসে ৪৪৪ রানের পাহাড় ছুঁতে রোহিতের উইকেটে থাকাটা খুবই জরুরি ছিল। কিন্তু হলো না। নাথান লায়নের বলে আউট হয়ে যেটা আর করতে পারেননি ভারতীয় অধিনায়ক। রেকর্ড গড়ার লক্ষ্যে নেমে চতুর্থ দিনের শেষে ভারত করেছে ৩ উইকেটে ১৬৪ রান। টেস্ট শ্রেষ্ঠত্বের মুকুট পেতে আজ পঞ্চম তথা শেষ দিনে ভারতের দরকার ২৮০ রান, অস্ট্রেলিয়ার চাই ৭ উইকেট। আজ পঞ্চম অর্থাৎ শেষ দিনের শুরুটা করবেন অজিঙ্কা রাহানে (২০) সঙ্গে বিরাট কোহলি (৪৪)। আবহাওয়ার পূর্বাভাস বলছে, লন্ডনে কাল পুরো দিন আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টি নামার সম্ভাবনা কম।

ওভালে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটি ১২১ বছরের পুরোনো। ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৩ রানের লক্ষ্য ছুঁয়ে ১ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। আর শুধু ওভালে কেন, ভারতকে জিততে হলে ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে নতুন এক রেকর্ড লিখতে হবে। এর আগে টেস্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালের মে মাসে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রানের লক্ষ্য ছুঁয়েছিল তারা ৩ উইকেট হাতে রেখে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top