News Flash

  • Home
  • খেলা
  • ২০২৩-২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত
Image

২০২৩-২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত

দুবাই, ১১ জুন(হি.স): ২০২৩-২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত হল।

ভারত:

নিজেদের মাঠে নিউজিল্যান্ড (তিনটি টেস্ট), ইংল্যান্ড (পাঁচটি টেস্ট) এবং বাংলাদেশের (দুটি টেস্ট) সঙ্গে খেলবে টিম ইন্ডিয়া। সেইসঙ্গে অস্ট্রেলিয়া (পাঁচটি টেস্ট), ওয়েস্ট ইন্ডিজ (দুটি টেস্ট) এবং দক্ষিণ আফ্রিকায় (দুটি টেস্ট) গিয়ে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলবে। ভারতের যা সূচি হয়েছে, তাতে ঠিকমতো খেললে টানা তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নিপের ফাইনালে উঠতে পারবে।
অস্ট্রেলিয়া:
ঘরের মাঠে ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন প্যাট কামিন্সরা। ”অ্যাওয়ে” সিরিজ খেলতে যাবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কায়।

বাংলাদেশ:

নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেইসঙ্গে ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ
খেলবে।

ইংল্যান্ড:

অ‌্যাসেজ দিয়ে ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে। সেইসঙ্গে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। আর অ্যাওয়ে টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড, ভারত এবং পাকিস্তানে।
নিউজিল্যান্ড:
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ খেলবে। সব অ্যাওয়ে টেস্ট খেলবে উপ-মহাদেশে। ভারত, বাংলাদেশ এবং এশিয়ায় টেস্ট সিরিজ খেলবেন কিউয়িরা।

পাকিস্তান:

ঘরের মাঠে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলদেশের বিরুদ্ধে খেলবে। আবার অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাবে পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকা:
ঘরের মাঠে তিন উপ-মহাদেশের দলকে পাবেন প্রোটিয়ারা – ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। অ্যাওয়ে সিরিজ খেলতে যাবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশে।

Releated Posts

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top