News Flash

  • Home
  • খেলা
  • ক্রিকেট মাঠে অ-খেলোয়াড় সুলভ আচরণে দুই ক্রিকেটারকে বরখাস্ত
Image

ক্রিকেট মাঠে অ-খেলোয়াড় সুলভ আচরণে দুই ক্রিকেটারকে বরখাস্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। ক্রিকেট মাঠে স্লেজিং, চপেটাঘাত কিছুতেই কাম্য নয়। কার্যত ক্রিকেট টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে মাঠে এমনটাই হয়েছে। যথোপযুক্ত পদক্ষেপ নিয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটি। ম্যাচ রেফারি এবং আম্পায়ারের রিপোর্টের পাশাপাশি মাঠে সংগৃহীত ভিডিও ফুটেজ – সব মিলে এডভাইসারি টুর্নামেন্ট কমিটি ঘটনায় জড়িত দুজনকেই শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছে। টিসিএ-র এডভাইজারি টুর্নামেন্ট কমিটি বিশেষ বৈঠকে অভিযুক্ত দুজনকেই উপস্থিত থাকতে বার্তা পাঠানো হয়েছিল। বিক্রম দেবনাথ যথারীতি বৈঠকে উপস্থিত হয়ে তার দোষ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অ-খেলোয়াড় সুলভ আচরণ থেকে বিরত থাকবে বলে লিখিত ভাবে জানায়। পক্ষান্তরে তুষার সাহা বৈঠকে অনুপস্থিত থাকেন। টিসিএ-র এডভাইজারি টুর্নামেন্ট কমিটি সমস্ত কিছু বিচার বিবেচনা করে তুষার সাহাকে চলতি জেসি লীগ টুর্নামেন্টের ২০২৩-২৪ সেশন পর্যন্ত বরখাস্ত করেছে। অভিযুক্ত বিক্রম দেবনাথকেও চলতি জেসি লীগ ক্রিকেট টুর্নামেন্ট থেকে ২০২২-২৩ সেশন পর্যন্ত বরখাস্ত করেছে। এ ধরনের অ-খেলোয়াড় সুলভ আচরণ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন কখনো বরদাস্ত করেনি, এখনও করবে না এবং আগামী দিনেও এর থেকে বিরত থাকবে বলে সহ-সভাপতি তিমির চন্দ মন্তব্য করেছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top