News Flash

  • Home
  • খেলা
  • ফুটবল রেফারিদের তিনদিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করলেন ক্রীড়ামন্ত্রী
Image

ফুটবল রেফারিদের তিনদিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করলেন ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট দিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এ বছরের ফুটবল মরশুম। সামনেই রয়েছে রাখাল স্মৃতি নকআউট, প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের মত বড় ফুটবল আসর। একের পর এক এই টুর্নামেন্টকে সামনে রেখে রাজ্যের রেফারিদের গুণগতমান বৃদ্ধি করতে এবারও এক বিশেষ শিবিরের আয়োজন করে ত্রিপুরা রেফারি এসোসিয়েশন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রেফারিদের নিয়ে আয়োজিত তিন দিনের এই বিশেষ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শুক্রবার। আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন সকালে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী টিংকু রায়। এছাড়াও ছিলেন ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী সহ আয়োজক রেফারি এসোসিয়েশনের কর্মকর্তারা। তিন দিনব্যাপী এই শিবিরে প্রধান প্রশিক্ষক হিসেবে রয়েছেন মনিপুর থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন  রেফারি জয়চন্দ্র সিং। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নতুন পুরাতন মোট ৭০ জন রেফারি অংশগ্রহণ করেন এই শিবিরে। শিবিরের আনুষ্ঠানিক সূচনা করে এদিন মন্ত্রী টিঙ্কু রায় বলেন, ফুটবল ভালো চাইতে গেলে ভালো রেফারি দরকার। দক্ষ রেফারি হলে খেলা ভালো হবে সেটাই স্বাভাবিক। তাই রাজ্যের রেফারিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই বিশেষ এই শিবিরের আয়োজন। এদিন তিনি আরো বলেন রাজ্যে ফুটবলের অনেক পরিকাঠামো গড়ে উঠেছে। রাজ্য সরকার চাইছে খেলাধুলাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top