News Flash

  • Home
  • খেলা
  • টিআইটি-তে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে সন্তোষ প্রকাশ ক্রীড়া মন্ত্রীর
Image

টিআইটি-তে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে সন্তোষ প্রকাশ ক্রীড়া মন্ত্রীর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। নির্মীয়মান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পূর্ণাঙ্গ রূপ পেতে চলেছে। প্রত্যাশা মতোই আগামী বছরের প্রথম দিকে খেলোয়াড়দের উদ্দেশ্যে ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশন হয়তো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উৎসর্গ করতে পারবে বলে বর্তমান ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তাদের প্রত্যাশা। রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় সহ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ বৃহস্পতিবার টি আই টি-র এই নির্মীয়মান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন। ‌সেখানকার কাজের স্ট্যাটাস এবং কাজের গতি বিস্তারিত সরেজমিনে প্রত্যক্ষ করেন। আশানুরূপ সময়ে কাজ সম্পন্ন হবে এবং দায়িত্বপ্রাপ্ত বাস্তুকার প্রমূখ যথাসময়ে টিসিএ-র হাতে মাঠ প্রস্তুত অবস্থায় তুলে দিতে পারবে। রাত দিন খেটে দায়িত্বপ্রাপ্ত শ্রমজীবী লোকেরাও নিখুঁতভাবে মাঠের কাজ যথাসময়ে শেষ করার লক্ষ্যে খেটে চলেছেন বলে টিসিএ-র পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top