News Flash

  • Home
  • বিনোদন
  • কৃতী শ্যানন সীতার চরিত্রে অভিনয় করলেও, সীতা হয়ে উঠতে পারেননি : দীপিকা চিকলিয়া
Image

কৃতী শ্যানন সীতার চরিত্রে অভিনয় করলেও, সীতা হয়ে উঠতে পারেননি : দীপিকা চিকলিয়া

মুম্বই, ৯ জুন (হি. স.) কৃতী শ্যানন, সীতার চরিত্রে অভিনয় করলেও, সীতা হয়ে উঠতে পারেননি! ‘আদিপুরুষ’ ছবির ট্রেলার লঞ্চে কৃতী শ্যাননকে পরিচালক ওম রাউতের চুমু খাওয়ার ঘটনায় এভাবেই মুখ খুললেন রামায়ণ ধারাবাহিকের সীতা চরিত্রের অভিনেত্রী দীপিকা চিকলিয়া।

৭ জুন, বুধবার কৃতী শ্যাননকে সঙ্গে নিয়ে তিরুপতি দর্শনে যান পরিচালক। ভেঙ্কটেশ মন্দিরে পুজো দিয়ে বেরনোর সময়ে নায়িকার গালে চুমু দিতে দেখা যায় ওম রাউতকে। ভক্তদের ভীড়ে খুব সাবলীলভাবেই পরিচালকের সঙ্গে কৃতীকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। সেখানেই বিতর্কের সূত্রপাত! পবিত্র তীর্থস্থানে প্রকাশ্যে নায়িকার গালে চুম্বন করায় ওম রাউতকে তুলোধোনা করেছেন অনেকেই। এবার কৃতীকে তুলোধনা করলেন আগের সীতা দীপিকা চিকলিয়া।

দীপিকা বললেন, ”বর্তমান প্রজন্মের অভিনেতাদের একটা সমস্যা রয়েছে। তাঁরা চরিত্রের মধ্যে প্রবেশ করতেই পারেন না, আবেগটাও বুঝতে পারেন না।”

দীপিকা আরও বলেন, ‘আসলে ওদের কাছে রামায়ণ শুধুই হয়ত একটা সিনেমা। কৃতীও সেটাই ভাবেন। তাই ওসব চুমু। আসলে কৃতী নিজেকে সীতা ভাবতেই পারেননি।”

Releated Posts

হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে তিরুপতিতে মামলা

তিরুপতি, ১৫ জুন: অভিনেতা প্রকাশ রাজ-এর বিরুদ্ধে হিন্দু দেবদেবী এবং রামায়ণ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তিরুপতির একটি…

ByByNews Desk Jun 15, 2026

বিজয়-সঙ্গীতার বিবাহবিচ্ছেদ মামলার শুনানি ফের স্থগিত, পরবর্তী শুনানি ৭ আগস্ট

চেন্নাই, ১৫ জুন (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্ট্রি কাঝাগম (টিভিকে)-এর সভাপতি সি. জোসেফ বিজয় ও তাঁর স্ত্রী…

ByByNews Desk Jun 15, 2026

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার নিল সিআইডি

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): জনপ্রিয় বাংলা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার গ্রহণ করল পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত…

ByByNews Desk Jun 15, 2026

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট বোন শ্বেতার, ‘কিছু আত্মা সময়ের চেয়েও বড় হয়ে ওঠে’

মুম্বই, ১৪ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর প্রয়াণের ছয় বছর পূর্ণ হল শনিবার। ২০২০ সালের ১৪…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top