News Flash

Image

খুমুলুঙে জনজাতি যুব মোর্চার সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ আগামী দিনে সমস্ত বাঁধা বিপত্তিকে এড়িয়ে টাকারজলায় সভা করবে বিজেপি আই পি এফ টি৷ খুমুলুঙর দশারাম বাড়িতে জনজাতি যুব সমাবেশে বার্তা দেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷  কেন্দ্রের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার জিরানীয়া মহকুমার দশরামবাড়িতে এক জনজাতি যুব সমাবেশ অনুষ্ঠিত৷  যুব মোর্চা এবং যুব আই পি এফ টি-র  যৌথ উদ্যোগে আয়োজিত জনজাতি যুব সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি-র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিকাশ দেববর্মা, এডিসি-র এম ডি সি সহ দুই দলের নেতৃত্বরা৷ দশরামবাড়িতে অবস্থিত মহারাজার প্রতিকৃতির সামনে হয় সমাবেশ৷ সমাবেশ শুরুর আগে মহারাজার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতৃত্বরা৷ এদিন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি-র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন খুমুলুঙ- এ সভা করতে না দেওয়ার একটা পরিকল্পনা হয়েছিল৷ কিন্তু দল সিদ্ধান্ত নিয়েছে টাকারজলা ও খুমুলুঙ-এ সভা করার৷ তারই অঙ্গ হিসাবে এদিনের সভার আয়োজন বলে জানান তিনি৷ সমস্ত বাঁধা বিপত্তিকে এড়িয়ে আগামী দিনে টাকারজলায় সভা করার ঘোষণা দেন প্রদেশ সভাপতি৷ জনজাতিদের অধিকার রয়েছে সভা করার৷ মহারাজার পূণ্য ভুমিতে বিজেপিকে সভা করতে দেবেনা এটা ত্রিপুরাবাসী হিসাবে কোন ভাবেই মেনে নেওয়া যায় না৷ যারা অশান্তির বাতাবরণ তৈরি করবে তাদের বিজেপি- আই পি এফ টি দল কোন সময় ক্ষমা করবে না বলে কড়া বার্তা দেন তিনি৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top