ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুন।। সোসাইটি রেজিস্ট্রার অ্যাক্ট অনুযায়ী ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বর্তমান সভাপতি তপন লোধের নিযুক্তি এখন প্রশ্নচিহ্নের সম্মুখীন। আগরতলা পুর নিগমের মনোনীত সদস্য হিসেবে তপন লোধ টিসিএ-র মতো রেজিস্ট্রিকৃত সংস্থার কোনও নির্বাচিত পদে আসীন থাকতে পারেন না। অনেকটা এ ধরনেরই একটি আবেদন করেছেন প্রাক্তন ক্রিকেটার প্রশান্ত রায় খোদ রেজিস্ট্রার অফ সোসাইটির কাছে। প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সহ তিনি এই মর্মে আবেদন করে ২০১৯ এর ৫ই ফেব্রুয়ারিতে মহামান্য হাইকোর্টের একটি নির্দেশও উত্থাপন করেন। নতুনভাবে সংযোজিত ধারা-উপধারার পাশাপাশি সংশোধিত সংবিধানের নির্দিষ্ট ধারার কথাও তিনি উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ডকুমেন্টসও তিনি জমা দিয়েছেন। তিনি আবার এর প্রতিলিপি উচ্চ আদালতের রেজিস্ট্রার জেনারেলের কাছেও জমা দিয়েছেন। প্রাক্তন ক্রিকেটার প্রশান্ত রায়ের মতে টিসিএ-র বর্তমান সভাপতি তপন লোধ উচ্চ আদালতের নির্দেশ লঙ্ঘন করেছেন। টিসিএ-র মতো গুরুত্বপূর্ণ ক্রীড়া সংস্থার সভাপতি পদে আসীন তপন লোধের অবস্থান মূলতঃ কি হয়, তাই এখন দেখার বিষয়।

টিসিএ-র সভাপতির নিযুক্তি প্রশ্নের সম্মুখীন
Tags:
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…


















