News Flash

  • Home
  • খেলা
  • কাজল স্মৃতি ফুটবল : আম্বেদকর স্কুলকে হারিয়ে দুর্দান্ত জয় আসাম রাইফেলস-এর
Image

কাজল স্মৃতি ফুটবল : আম্বেদকর স্কুলকে হারিয়ে দুর্দান্ত জয় আসাম রাইফেলস-এর

আসাম রাইফেলস: ৩(মিল্টন-২, মৃণাল)

আম্বেদকর স্কুল: ১(অভীক)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুন।। জয় দিয়ে লীগ অভিযান শেষ করেছে আসাম রাইফেলস পাবলিক স্কুল। নিয়ম রক্ষার ম্যাচে সান্তনার জয় পেয়েছে আসাম রাইফেলস পাবলিক স্কুলের ছেলেরা। প্রথমার্ধের তুলনায় দুটি আর্ধে ছেলেরা ভালোই খেলেছে। স্পটারদের নজর কেরে এটাই জানান দিয়েছে, আগামী দিনে এই ছেলেরাই সুযোগ পেলে, পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণ পেলে আরও ভালো খেলা উপহার দিতে পারবে।‌ প্রথম ম্যাচে মতিনগর স্কুলের কাছে পরাজয়ের পর গ্রুপ লিগে তাদের পিছিয়ে পড়তে হয়েছে। আজ, বৃহস্পতিবার ডক্টর বি আর আম্বেদকর স্কুলকে ৩-১ গোলে হারানোর মধ্য দিয়ে আসাম রাইফেলস পাবলিক স্কুল গ্রুপ-বি থেকে রানার্স হয়েছে ঠিকই তবে এবারের মতো মূলপর্বে খেলার সুযোগ পাচ্ছে না। কেননা এই গ্রুপ থেকে সেরা দল মতিনগর স্কুল সুপার লিগে খেলবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএফএ আয়োজিত কাজল মেমোরিয়াল আন্ত: স্কুল অনূর্ধ্ব ১৪ ফুটবলে ১১ তম ম্যাচে আজ আসাম রাইফেলস পাবলিক স্কুল ৩-১ গোলে দুর্দান্ত জয় পেয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়েছিল। খেলার ৫ মিনিটের মাথায় মিল্টন দেববর্মা প্রথম গোলটি করে। প্রথমার্ধের শেষ পর্যায়ে মিল্টন-ই আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে দুই-শূন্য হয়। তবে খেলার ৪৬ মিনিটের মাথায় ডক্টর বি আর আম্বেদকর স্কুলের অভীক মালাকার একটি গোল শোধ করে ব্যবধান কমিয়ে আনে। পরবর্তী সময়ে খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য বি আর আম্বেদকর স্কুলের ছেলেরা চেষ্টা করলেও কার্যত পেড়ে ওঠেনি। পক্ষান্তরে ৫৮ মিনিটের মাথায় আসাম রাইফেলস পাবলিক স্কুলের মৃনাল কুমার চাকমা একটি গোল করলে ব্যবধান বেড়ে ৩-১ হয়। খেলায় অসদাচরনের দায়ে রেফারী ডঃ বি আর আম্বেদকর স্কুলের মান্না চক্রবর্তীকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন সুপ্রিয়া দাস, দেবপ্রিয় দেববর্মা, রাজেশ চন্দ্র দাস ও প্রজেশ দেবনাথ। দিনের খেলা: সুখময়স্কুল বনাম বড়জলা স্কুল, বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top