News Flash

  • Home
  • প্রধান খবর
  • কুস্তিগিরদের সঙ্গে আবারও আলোচনায় বসতে চায় সরকার, আমন্ত্রণও জানানো হয়েছে : অনুরাগ ঠাকুর
Image

কুস্তিগিরদের সঙ্গে আবারও আলোচনায় বসতে চায় সরকার, আমন্ত্রণও জানানো হয়েছে : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): আন্দোলনকারী কুস্তিগিরদের সঙ্গে আবারও আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার মধ্যরাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর টুইট করে জানিয়েছেন, “কুস্তিগিরদের সঙ্গে তাঁদের সমস্যা নিয়ে আলোচনা করতে সরকার ইচ্ছুক। আমি আবারও কুস্তিগিরদের আমন্ত্রণ জানিয়েছি।”

অর্থাৎ সরকারের তরফে কুস্তিগিরদের সঙ্গে আলোচনা করার রাস্তা তৈরি রয়েছে বলে স্পষ্ট জানালেন অনুরাগ সিং ঠাকুর। তাঁরা আগ্রহী হলেই দু’পক্ষ ফের আলোচনায় বসতে পারে। মঙ্গলবার রাত ১২টা ৪৭ মিনিটে টুইট করেন অনুরাগ। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কুস্তিগিরেরা দেখা করেছিলেন গত শনিবার। তার চার দিন পরে আবার সরকারের তরফে আগ্রহ দেখা গেল। শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া সেই বৈঠক চলে প্রায় আড়াই ঘণ্টা। মধ্যরাত পেরিয়ে যায়। অলিম্পিক্সের দুই পদকজয়ী বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং বেশ কয়েক জন কোচ বৈঠকে হাজির ছিলেন। পরে সাক্ষী জানিয়েছিলেন, সাধারণ কথাবার্তা হয়েছে তাঁদের মধ্যে। কুস্তিকর্তা ব্রিজভূষণ সিংহকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top