News Flash

  • Home
  • প্রধান খবর
  • লখনউয়ের আদালত চত্বরে গ্যাংস্টারকে গুলি করে খুন
Image

লখনউয়ের আদালত চত্বরে গ্যাংস্টারকে গুলি করে খুন

লখনউ, ৭ জুন (হি.স.) : লখনউয়ের একটি আদালতে গুলিতে খুন হলেন গ্যাংস্টার সঞ্জীব জিভা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শ্যুটাররা কোর্টে উকিলের মতো পোশাক পরে এসেছিল। সেখানে প্রকাশ্যেই গ্যাংস্টারকে গুলি করে। গুলি করে হত্যা করার পর আততায়ীরা পালাতে সক্ষম হয়। বুধবার ওই ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোর্ট চত্বরের মধ্যে গুলি করা হয়। তাতে এক নাবালিকাও আহত হয়েছে। সঞ্জীব জিভা মুখতার আনসারির ঘনিষ্ঠ। বিজেপি নেতা ব্রহ্মদত্ত দ্বিবেদীকে খুনে অভিযুক্ত ছিল সে। একটি শুনানির জন্য তাকে এদিন আনা হয়েছিল।

এদিন ঘটনার পর ওই কোর্ট চত্বরের হুলস্থুল পড়েছে। পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। তবে আততায়ীরা গুলি করে খুন করে পালিয়ে যাওয়ায় পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতি ২ ঘণ্টা অন্তর রিপোর্ট তলব করে পুলিশের কাছে। প্রিন্সিপাল সেক্রেটারি সঞ্জয় প্রসাদকে ডেকে পাঠিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের বেশ কয়েকটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়। বিভিন্ন জায়গায় টহল দেয় সশস্ত্র পুলিশ।

প্রসঙ্গত, গ্যাংস্টার আতিক আহমেদ-র হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে আনার সময় পুলিশ হেফাজতে থাকাকালীনই গুলি করে হত্যা করা হয় তাকে। আততায়ীরা সেক্ষেত্রে সাংবাদিক সেজে অপেক্ষা করছিল। গ্যাংস্টার থেকে রাজনীতিতে আসা কুখ্যাত আতিক আহমেদ খুনের পর গোটা উত্তরপ্রদেশে সতর্কতা জারি করেছিল পুলিশ।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top