News Flash

  • Home
  • খেলা
  • আন্ত:স্কুল ফুটবল : আনন্দমার্গকে হারিয়ে দুর্দান্ত জয় হলিক্রসের
Image

আন্ত:স্কুল ফুটবল : আনন্দমার্গকে হারিয়ে দুর্দান্ত জয় হলিক্রসের

হলিক্রস: ৭(তুইফাং-৪, বরডম-৩)

আনন্দমার্গ: ১(অর্পন)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুন।। নিয়ম রক্ষার ম্যাচ হলেও দুর্দান্ত খেলেছে হলিক্রসের ছেলেরা। কার্যত জাত চিনিয়েছে। প্রকাশ করতে চেয়েছে আগামী দিনে এই ছেলেরাই সুযোগ পেলে, পাশাপাশি তালিম পেলে আরও ভালো খেলা উপহার দিতে পারবে।‌ প্রথম ম্যাচে উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের কাছে পরাজয়ের পর তাদের পিছিয়ে পড়তে হয়েছে। আজ, মঙ্গলবার আনন্দমার্গ স্কুলকে ৭-১ গোলে হারানোর মধ্য দিয়ে হলিক্রস স্কুল গ্রুপ-ডি থেকে রানার্স হয়েছে ঠিকই তবে এবারের মতো মূলপর্বে খেলার সুযোগ পাচ্ছে না। কেননা প্রতিটি গ্রুপ থেকে সেরা একটি দলই সুপার লিগে খেলবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএফএ আয়োজিত কাজল মেমোরিয়াল আন্ত: স্কুল ফুটবলে নবম ম্যাচে আজ হোলিক্রস স্কুল ৭-১ গোলে দুর্দান্ত জয় পেয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ৬-০ গোলে এগিয়েছিল। হোলিক্রসের পক্ষে তুইফাং দেববর্মা হ্যাটট্রিকসহ চারটি গোল করে। এছাড়া হ্যাটট্রিক করে দুর্দান্ত নজর কেড়েছে বরডম দেববর্মা । খেলার শেষ পর্যায়ে আনন্দমার্গ স্কুলের অর্পণ শাহাজি একমাত্র গোলটি করে ব্যবধান একটু কমিয়ে আনে। এদিকে খেলায় অসাধরনের দায়ে রেফারি হোলিক্রস স্কুলের তুইফাং দেববর্মাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন সুশান্ত দাস, পিন্টু চাকমা, লিটন দাস ও বিশ্বজিৎ নাথ। দিনের খেলা: মধুবন কাঠালতলী স্কুল বনাম প্রণবানন্দ বিদ্যামন্দির, বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top