News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকের ইয়াদগিরিতে দাঁড়িয়ে ধাক্কা ট্রাকে গাড়ির ধাক্কায় মৃত ৫, আহত কমপক্ষে ১৩ জন
Image

কর্ণাটকের ইয়াদগিরিতে দাঁড়িয়ে ধাক্কা ট্রাকে গাড়ির ধাক্কায় মৃত ৫, আহত কমপক্ষে ১৩ জন

ইয়াদগিরি, ৬ জুন (হি.স.): কর্ণাটকের ইয়াদগিরি জেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ৫ জন। এছাড়াও কমপক্ষে ১৩ জন কমবেশি আহত হয়েছেন। মঙ্গলবার ইয়াদগিরি জেলার বালিচক্র গ্রামের কাছে ১৫০ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন- মুনির (৪০), নেয়ামত (৪০), মুদ্দাত শির (১২), রমিজা বেগম (৫০) ও সুম্মি (১২)। মৃতরা সবাই আত্মীয়।

পুলিশ জানিয়েছে, ক্রুজার গাড়িটি অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলা থেকে কালাবুরাগীর খাজা বন্দেনওয়াজা দরগার উরুস যাত্রার জন্য আসছিল। এই সময় বালিচক্রের কাছে রাস্তার পাশে রাখা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এই ঘটনায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে। ক্রুজারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ১৩ জন আহত হয়েছেন এবং ইয়াদগিরি জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে ভর্তি ৫ জনের অবস্থাও আশঙ্কাজনক।

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top