News Flash

  • Home
  • দেশ
  • ট্রেন দুর্ঘটনার জেরে বিঘ্নিত রেল পরিষেবা, কলকাতায় আসার জন্য বিনামূল্যে বাসের ব্যবস্থা করল ওডিশা
Image

ট্রেন দুর্ঘটনার জেরে বিঘ্নিত রেল পরিষেবা, কলকাতায় আসার জন্য বিনামূল্যে বাসের ব্যবস্থা করল ওডিশা

ভুবনেশ্বর, ৫ জুন (হি.স.): গত শুক্রবার ওডিশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার জেরে ভেঙে পড়েছে রেল ব্যবস্থা। দুর্ঘটনাগ্রস্ত রুটে রবিবার রাত থেকে শুরু হয়েছে রেল পরিষেবা, তবে এখনও রেল পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর ফলে ওডিশার পুরী, ভুবনেশ্বর ও কটক-সহ রাজ্যের নানা প্রান্তে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের বহু নাগরিক। ফিরতে পারছেন না বাড়িতে, বঙ্গবাসীর জন্য এবার বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা করেছে ওডিশা সরকার।

সোমবার সকালে ওডিশার মুখ্যমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, ট্রেন দুর্ঘটনার ফলে রেল পরিষেবা ব্যাহত হওয়ায়, যারা কলকাতায় যেতে চান তাঁদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। ৪ জুন (রবিবার) রাত ১১.৩০ মিনিটে পুরী থেকে মোট ২০টি বাস, ভুবনেশ্বর থেকে ২৩টি বাস এবং কটক থেকে ১৬টি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top