News Flash

  • Home
  • দেশ
  • বায়রনের বিধায়ক পদ খারিজের দাবি, হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা
Image

বায়রনের বিধায়ক পদ খারিজের দাবি, হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

কলকাতা, ৫ জুন (হি. স.) : বায়রন বিশ্বাসের পদ খারিজের দাবিতে এবার কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। জানা গিয়েছে, সোমবার আদালতে জনস্বার্থ মামলাটি দায়ের করে আইনজীবী সৌম্যশুভ্র বিশ্বাস।

ভোটে জেতার তিন মাসের মধ্যে দলবদল। সাগরদিঘির বিধায়ক আগামী সপ্তাহে প্রধান বিচারপতি টি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হতে পারে।

বায়রন তৃণমূলে যোগদানের পরই নানা মহল থেকে দাবি উঠছিল, তাঁর বিধায়ক পদ বাতিল করা হোক। আইনজীবী সৌম্যশুভ্র বিশ্বাস এর আগে বিধানসভার স্পিকারকে চিঠি লিখেছিলেন। তার কোনও জবাব না পেয়ে এবার উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করলেন তিনি।

মার্চ মাসে সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। তার তিন মাসের মধ্যে, মে মাসের শেষে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগ দেন তৃণমূলে। যৌথ সাংবাদিক বৈঠক করে বায়রন জানান, সাগরদিঘির উন্নয়ন করাই তাঁর মূল লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাত ধরে সেই কাজ এগিয়ে নিয়ে যেতে চান তিনি। সেই কারণে দলবদল করলেন। বায়রন এও বলেন, তাঁর জয়ের পিছনে কংগ্রেসের কোনও ভূমিকা নেই।

এরপর তিনি সাগরদিঘিতে পা রেখে দলবদল নিয়ে আত্মবিশ্বাসী সুরেই জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে দলবদল আইন প্রযোজ্য হবে না। এর আগে তাঁকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল, ঘরের ছেলে ঘরে ফিরেছে অর্থাৎ বায়রন তৃণমূলেরই সদস্য ছিলেন একসময়। পরে তিনি অধীর চৌধুরীর ঘনিষ্ঠ হয়ে কংগ্রেসে যোগদান এবং উপনির্বাচনে লড়াই করে বিধায়ক হওয়া। বিধানসভায় শপথ নিতে যাওয়ার পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল, ‘বায়রন তো তৃণমূলেরই’।

Releated Posts

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026

‘আমি বাবা বাগেশ্বর নই, তবে…’: আইআইটি দিল্লির সমাবর্তনে মোদির রসিক মন্তব্যে হাসির রোল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ভাবনার প্রসঙ্গ তুলতে গিয়ে বাবা বাগেশ্বরের নাম…

ByByNews Desk Aug 8, 2026

ছাত্র আন্দোলন নিয়ে শশী থারুরের মন্তব্যে বিজেপির সমর্থন, কংগ্রেসের দাবি—রাহুলের লক্ষ্য রাজনৈতিক লাভ নয়, ব্যবস্থাগত সংস্কার

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ছাত্র সমস্যা এবং জনসংযোগ নিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর…

ByByNews Desk Aug 8, 2026

প্রথমবার সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় জিআই-ট্যাগযুক্ত ‘মিথিলা মাখানা’ রফতানি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): প্রথমবারের মতো বিহার থেকে সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় রফতানি হল জিআই-ট্যাগযুক্ত ‘মিথিলা মাখানা’। শনিবার কেন্দ্রীয় বাণিজ্য…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top