News Flash

  • Home
  • দেশ
  • পরিবেশ, জলবায়ু পরিবর্তনের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ নিয়ে এগিয়ে চলেছে ভারত : প্রধানমন্ত্রী
Image

পরিবেশ, জলবায়ু পরিবর্তনের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ নিয়ে এগিয়ে চলেছে ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): বর্তমান প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির মধ্যে ভারসাম্য বজায় রেখে পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ নিয়ে ভারত এগিয়ে চলেছে। বিশ্ব পরিবেশ দিবসে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী জানান, ভারত যদি নিজস্ব ৪জি এবং ৫জি টেলিকম নেটওয়ার্ককে প্রসারিত করে থাকে, তবে দেশ সমানভাবে নিজস্ব বনভূমিকেও বাড়িয়েছে।

প্রধানমন্ত্রী মোদী আরও জানান, “এই বছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম হল একক-ব্যবহারের প্লাস্টিক থেকে পরিত্রাণ পাওয়া, এমন একটি বিষয় যা নিয়ে বিশ্ব এখন কথা বলছে, কিন্তু ভারত গত চার-পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে এটি নিয়ে কাজ করছে৷” উল্লেখ্য, ৫ জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। জলবায়ু পরিবর্তন-এর ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ রক্ষা সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই দিনটি পালনের মূল উদ্দেশ্য। এ বছর দিনটি পালনের মূল ভাবনা, প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যবস্থা।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top