News Flash

  • Home
  • দেশ
  • বালেশ্বরকাণ্ডে অভিষেকের প্রতিক্রিয়াকেও তোপ দিলীপের
Image

বালেশ্বরকাণ্ডে অভিষেকের প্রতিক্রিয়াকেও তোপ দিলীপের

কলকাতা, ৫ জুন (হি. স.) : বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এক হাত নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা নিয়ে অভিষেক বলেছেন, “যার গ্রেফতার হওয়ার কথা, পদত্যাগ করার কথা, সে বলছে সিবিআই তদন্তের সুপারিশ। সবুজ পতাকা হাতে উদ্বোধন করে কৃতিত্ব নিলে মৃত্যুর দায়ও নিতে হবে।”

এর প্রতিক্রিয়ায় দিলীপবাবু সোমবার নিউ টাউনে সাংবাদিকদের বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় চিরদিন পদত্যাগের নাটক করেছেন। কোনও দায়িত্ব নেন নি। কোনও কাজ পুরো করেননি। যখন মুখ্যমন্ত্রী হয়েছেন ওনার যোগ্যতা বোঝা গেছে। আর ভাইপো জীবনে কী করেছেন? তিনি সমালোচনা করে দায়িত্ব শেষ করছেন পদত্যাগ চাইছেন। পদত্যাগ নয়। পদে থেকে কাজ করে দেখানোটাই হচ্ছে পৌরুষ, যেটা ওনাদের মধ্যে নেই।

দিলীপবাবু বলেন, “রেলকে লুটেছেন ওনারা। নিজের লোকদের চাকরি দিয়েছেন সব। সব থেকে বড় ঘোটালা রেলে হয়েছে। তখন থেকে দুর্নীতি করতে শিখেছেন রেল থেকে। রেলের দূর্দশা কেন? কেন মোদীজিকে এত কষ্ট করতে হচ্ছে? সেই জন্য, যারা কিছুই করেনি? লুট করেছেন। তাদের বড় বড় কথা বলা সাজে না।” দিলীপবাবু দাবি করেন, “সরকার কাজ করছে। গত ৯ বছরের মধ্যে কটা দুর্ঘটনা হয়েছে? দুর্ঘটনা কমেছে। এবার এত লোকের জীবনহানি হয়েছে। সরকার সমস্ত সত্য খুঁজে বার করবে।”

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top