News Flash

  • Home
  • খেলা
  • পিএসজি ছাড়ার ঘোষণায় কী বললেন মেসি?
Image

পিএসজি ছাড়ার ঘোষণায় কী বললেন মেসি?

প্যারিস, ৪ জুন (হি.স.) : আর বিশ্বচ্যাম্পিয়নকে দেখা যাবে না প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের জার্সিতে। শনিবার রাতে এ মরশুমের শেষ ম্যাচ খেলার শেষে মেসি ক্লাব ছাড়বেন, এমন ঘোষণা কয়েকদিন আগে দিয়েছিলেন পিএসজি কোচ ক্রিস্তোফার গ্যালাতিয়ের।

এবার আর্জেন্টাইন তারকা নিজেও ক্লাবকে বিদায় জানালেন। ইএসপিএনকে রবিবার দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘পিএসজির প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুশি। এই দল ও ভালো খেলোয়াড়দের সঙ্গে খেলাটা উপভোগ করেছি। প্যারিসে অসাধারণ এক অভিজ্ঞতার জন্য ক্লাবকে ধন্যবাদ। ’
পরে পিএসজিও একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। সেখানে মেসি বলেছেন, ‘ক্লাব, প্যারিস শহর ও শহরের বাসিন্দাদের গত দু’টি বছরের জন্য ধন্যবাদ। আমি তাঁদেরকে ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানাই। ’

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top