News Flash

  • Home
  • দেশ
  • ‘ দুর্ঘটনার জন্য থেমে যাবে না রেল, দফতর আরও সাবধানতা অবলম্বন করবে’, বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী
Image

‘ দুর্ঘটনার জন্য থেমে যাবে না রেল, দফতর আরও সাবধানতা অবলম্বন করবে’, বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী

রায়গঞ্জ, ৪ জুন (হি. স.) : “বালেশ্বরে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। তার সঙ্গে সন্দেহজনক ঘটনাও বটে।..এর জন্য থেকে যাবে না রেল। তবে এজন্য রেল দফতর আরও সাবধানতা অবলম্বন করবে।” রবিবার রায়গঞ্জ রেল স্টেশনে ট্রেনের বৈদ্যুতিকরণের উদ্বোধনে এসে এমনটাই জানান রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী।

তিনি বলেন, ‘‘২০১৪ সালের আগে রেলের বড় বড় দুর্ঘটনা ঘটেছে। সবাই জানেন গাইসাল ও জ্ঞানেশ্বরীর ঘটনা। এরকম অসংখ্য ঘটনার নজির আছে। তবে বালেশ্বরে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলে রেলমন্ত্রী, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা পোঁছেছেন। আমরা এই প্রথম দেখলাম প্রধানমন্ত্রী এজন্য নিজের দায় স্বীকার করে নিয়েছেন। এর থেকে আমরা শিক্ষা নেব। এজন্য থেমে যাবে না রেল। রেলের গতি বাড়বে, আকার বাড়বে। রেলের আধুনিকিকরণ হবে। এজন্য বন্দে ভারত বা বুলেট ট্রেন স্থগিত হবে না। তবে এজন্য রেল দফতর আরও সাবধানতা অবলম্বন করবে। রায়গঞ্জে আধুনিক রেল স্টেশন তৈরি হচ্ছে।‘

দেবশ্রী এদিন রায়গঞ্জে ফ্লাইওভার তৈরি প্রসঙ্গে বলেন, ‘রাজ্য সরকার এনওসি না দেওয়ায় কাজ আটকে আছে। শুধু এখানে নয়, ইসলামপুরে পুরসভা এনওসি দিচ্ছে না। এর থেকে বোঝা যাচ্ছে,কেন্দ্রীয় সরকার ছাড়া আর কারো কাজ করার ইচ্ছে নেই। তাই আমরা সাধ্যের মধ্যে কাজ করছি। লোকাল ট্রেনের ভাড়া যে এখনই কমছে না তাও তিনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন।‘

এদিন রেলের বৈদ্যুতিকরণের অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডি আর এম শুভেন্দু চৌধুরী, পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু, তড়িৎ লাহিড়ি সহ অন্যান্যরা।

Releated Posts

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকলে বাঁকিপুরে বিজেপি হারত না, দাবি জেডিইউ বিধায়ক অনন্ত সিংহের

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য নেতৃত্ব পরিবর্তনকেই দায়ী করলেন জনতা দল (ইউনাইটেড)-এর…

ByByNews Desk Aug 4, 2026

ফরিদাবাদের স্কুলে নৃশংস খুন, শিক্ষিকাকে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত; অভিযুক্ত গ্রেফতার

ফরিদাবাদ, ৪ আগস্ট (আইএএনএস): হরিয়ানার ফরিদাবাদে এক বেসরকারি স্কুল চত্বরে ২৯ বছর বয়সি এক শিক্ষিকাকে প্রকাশ্যে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 4, 2026

গ্রেটার নয়ডায় ইলেকট্রনিক্স কারখানায় আগুন, উদ্ধার অভিযানে প্রাণ গেল দুই দমকলকর্মীর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি ইলেকট্রনিক্স উৎপাদনকারী কারখানায় আগুন নেভানোর সময় দেওয়াল ও লোহার বিম…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top