News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৩ ‌প্রীতি ক্রিকেটে প্রগতিকে হারালো কেবিআই
Image

অনূর্ধ্ব ১৩ ‌প্রীতি ক্রিকেটে প্রগতিকে হারালো কেবিআই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুন।।প্রীতি ক্রিকেটে জয় পেলো উদয়পুরের কে বি আই কোচিং সেন্টার। পরাজিত করলো প্রগতি প্লে সেন্টারকে। জামজুরি মাঠে হয় ম্যাচটি। রবিবার অনূর্ধ্ব-‌১৩ এবং ১৫ ক্রিকেটারদের নিয়ে গড়া দুই দল মুখোমুখি হয় প্রস্তুতি ম্যাচে। লক্ষ্য একটাই দলের  ফাঁকফোকড় গুলো দেখে নেওয়া। ম্যাচে কে বি আই এর শ্রীমন দেবনাথ, সুরজিৎ দেবনাথ, আফতাব চৌধুরি প্রগতির সুরজিৎ দেববর্মা কিছুটা নজর কাড়ে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কে বি আই ৭৬ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ৩০ রান পায় অতিরিক্ত খাতে। এছানা দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। কে বি আই সি সি-‌র পক্ষে শ্রীমন দেবনাথ (‌৩/‌৪) এবং সুরজিৎ দেবনাথ (‌২/‌০) সফল বোলার। জবাবে খেলতে নেমে কে বি আই ১৭.‌৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় পেয়ে যায়। দলের পক্ষে আফতাব চৌধুরি ২৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ এবং শানিথ সাহা ৩৩ বল খেলে ১২ রান করে। প্রগতির পক্ষে সুরজিৎ দেববর্মা (‌২/‌১৮) সফল বোলার। ‌ ‌‌‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top