News Flash

  • Home
  • দেশ
  • করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় রাজ্যে ৬২ জনের মৃত্যু হয়েছে, সংখ্যা আরও বাড়তে পারে: মমতা
Image

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় রাজ্যে ৬২ জনের মৃত্যু হয়েছে, সংখ্যা আরও বাড়তে পারে: মমতা

কলকাতা, ৪ জুন (হি. স.) : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বাংলার ৬২ জনের মৃত্যু হয়েছে। রবিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ।

হতাহতের পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার ৬২ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত তাঁদের শনাক্ত করা হয়েছে। তবে আরও অনেক আছে। আহত ২০৬ জনকে দুর্ঘটনাস্থল থেকে এনে কলকাতায় হাসপাতালে ভর্তি করেছি। এছাড়া ওড়িশায় হাসপাতালে ৭৩ জন ভর্তি রয়েছেন। ৫৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হয়েছে। আর পরিচয় মেলেনি এরকম ১৮২ জন রয়েছেন।” তাঁদের ছবি প্রতিটি জেলায় শেয়ার করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। দুর্ঘটনাগ্রস্ত ও তাঁদের পরিবারদের সাহায্য করতে ২৪ ঘণ্টা মনিটরিং সেল চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, “হাওড়া, খড়্গপুর, সাঁতরাগাছিতে ২৪ ঘণ্টা মনিটরিং সেল আছে। কয়েকজন আইএএস অফিসার বর্ডারে কাজ করছেন। আমাদের এখানকার লোক দেখলেই বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছে। কাল ৭০০ জনকে এনে দিয়েছে।”
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর রাত থেকে রাজ্য সরকার কাজ শুরু করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা। তাঁর কথায়, “আমরা ওড়িশা সরকারের সঙ্গে কথা বলে কাজটা করেছি। দুর্ঘটনা ঘটার পর থেকেই মনিটরিং করছি। মেদিনীপুর থেকে মেডিক্যাল টিম, অন্যান্য আধিকারিক, ১৫০টি অ্যাম্বুলেন্স, ৫০ জন চিকিৎসক পাঠিয়ে রাত থেকেই উদ্ধারকাজ শুরু করেছি।” এখনও পর্যন্ত বাংলার ৬২ জনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রীর আশঙ্কা, “আরও অনেক আছে।” এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবার, গুরুতর আহত ও স্বল্প আহতদের রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। যাঁদের দেহ এখনও মেলেনি তাঁদের স্বজনদের দুর্ঘটনাস্থলে থাকার বন্দোবস্ত করা হয়েছে বলেও জানান তিনি।

Releated Posts

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

প্রবল বৃষ্টিতে পাওয়াগড় পাহাড়ে ধস, পাথর চাপা পড়ে দুই তীর্থযাত্রীর মৃত্যু, আহত ৮

পঞ্চমহল, ১৯ জুন (আইএএনএস): গুজরাটের পঞ্চমহল জেলার বিখ্যাত পাওয়াগড় তীর্থস্থানে প্রবল বৃষ্টির মধ্যে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top