News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগর ক্রিকেট জমজমাট সুপার ডিভিশন পানিসাগর
Image

ধর্মনগর ক্রিকেট জমজমাট সুপার ডিভিশন পানিসাগর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুন।।সুপার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করলো পানিসাগর। রবিবার প্রথমে ডিভিশনের খেতাব নির্ণায়ক ম্যাচে পানিসাগর ৩ উইকেটে পরাজিত করে সেন্ট্রাল রোড ক্রিকেট কোচিং সেন্টারকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সি আর সি সি সি-‌র গড়া ১৩৬ রানের জবাবে পানিসাগর ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বৃষ্টির জন্য খেলা দেরীতে শুরু হওয়ায় এদিন ওভার কমিয়ে ৩৫ করা হয়। সকালে টসে জয়লাভ করে সি আর সি সি সি-‌কে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান পানিসাগরের অধিনায়ক। সি আর সি সি সি ১৩৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রশান্ত কুমার ২৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৬, দেবাংশু ব্যানার্জি ৫০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২২, দ্বীপ শর্মা ২১ বল খেলে ২০ রান এবং তুষার দেবনাথ ২৮ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। পানিসাগরের পক্ষে কৌশিক দাস (‌২/‌৫), সুমিত মালাকার (‌২/‌১৮), রাহুল চন্দ্র সাহা (‌২/‌১৮) এবং জয় পাশ (‌২/‌২৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৩৩.‌২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পানিসাগর। দলের পক্ষে রাণু দাস ৫৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ‌‌‌‌২৩, সুমিত মালাকার ৩৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২১, ঋতুরাজ ঘোষ রায় ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০, রূপঙ্কর গোস্বামী ২৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। সি আর সি সি সি-‌র পক্ষে তুষার দেবনাথ (‌৪/‌২৬) সফল বোলার।‌‌

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top