News Flash

  • Home
  • প্রধান খবর
  • সত্যিটা সামনে আসুক’, ট্রেন দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার
Image

সত্যিটা সামনে আসুক’, ট্রেন দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার


কলকাতা, ৪ জুন (হি. স.) “এটাই চাইব যে সত্যি কথাটা বলুন।” এই দুর্ঘটনায় ডাল মে কুছ কালা হ্যায় বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার জন্য রবিবার ফের রেলমন্ত্রকের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী । বলে দেন, যাত্রীদের সুরক্ষার জন্য কিছুই করেনি কেন্দ্র। তিনি রেলমন্ত্রী থাকাকালীন যা করে গিয়েছিলেন, তার জন্য রেল দুর্ঘটনা অনেকটা কমেছে। পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ নিয়েও মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রেলটাকে আমি হাতের তালুর মতো জানি। আমি রেলমন্ত্রী থাকাকালীন রেলের অ্যান্টি কলিশন ডিভাইসের প্রস্তাব দিই। এছাড়াও নিউ সিগন্যাল সিস্টেম, ম্যানড লেভেল ক্রসিংয়ের কথাও বলেছিলাম। এর জন্যই দুর্ঘটনার সংখ্যা কমেছে।” ফলে বর্তমান মোদী সরকারের এর নেপথ্যে কোনও কৃতিত্ব নেই বলেই দাবি করেন মমতা। পাশাপাশি তিনি এও বলে দেন, রেলের সুরক্ষার জন্য কিছুই করেনি কেন্দ্র। উলটে আলাদা রেল বাজেটও তুলে দেওয়া হয়েছে। রেলভবনও আর নেই। রেলকে বেচার জন্য রেখে দেওয়া হয়েছে।
মমতার দাবি, এই পরিস্থিতিতে রাজনীতিকে দূরেই রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু তৃণমূল সরকারের বিরুদ্ধে ভুল তথ্য তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তাঁর কথায়, “আমি ভেবেছিলাম এই সময় রাজনৈতিক কথা বলব না। কিন্তু ম্যাসেজে জানতে পারলাম একটা লিস্ট দেওয়া হয়েছে, আমার সময় রেল দুর্ঘটনায় কতজন মারা গিয়েছে? যে তথ্য ওরা দিয়েছে, তা ভুল। ৩৩৭-কে বাড়িয়ে তিন হাজার কত দেখানোর চেষ্টা করা হয়েছে। আমি যদি জিজ্ঞাসা করি গোধরায় কতজন মারা গিয়েছিল।”
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও প্রাণ হারিয়েছেন ২৮৮ জন। যদিও ওড়িশা সরকারের দাবি, দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৭৫। এহেন পরিস্থিতিতে কি রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত? এ প্রশ্নের উত্তরে মমতা সাফ বলে দেন, “পদত্যাগ নিয়ে কিছু বলব না। তবে এটাই চাইব যে সত্যি কথাটা বলুন।” এই দুর্ঘটনায় ডাল মে কুছ কালা হ্যায় বলেই মনে করছেন মমতা।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top