নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ রাজ্য মহিলা কমিশনের সামনে শনিবার বিক্ষোভে সামিল হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটি এক প্রতিনিধি দল৷ উপস্থিত নারী এক নেত্রী জানান, গত এক মাসে রাজ্যে পাঁচটি বধূ নির্যাতনের ঘটনা সামনে এসেছে৷ সাতটি ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা হয়েছে৷ চারটি শ্লীলতাহানির ঘটনা হয়েছে৷ কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যথেষ্ট হয়নি৷ যার ফলে এই দুষৃকতিকারীরা প্রতিদিন উৎসাহিত হয়ে এ ধরনের ঘটনা আরো সংগঠিত করে চলেছে৷ সম্প্রতি আগরতলা রামনগরে এক ছাত্রীকে শ্লীলতাহানির করেছে, মেলাঘরে এক ছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা, উদয়পুর কাকড়াবনে পাঁচ বছরের শিশু কন্যা পাশবিক লালসার শিকার হয়েছে, টেপানিয়া পার্কে তিন যুবক মিলে এক নাবালিকাকে গণধর্ষণ করেছে৷ অবিলম্বে ব্যবস্থা না নিলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ার দেন৷

মহিলা কমিশনের সামনে বিক্ষোভ নারী সমিতির
Tags:
Releated Posts
জিরানিয়া আর.ডি. ব্লকে উন্নয়নমূলক প্রকল্পপরিদর্শনে জেলাশাসক, জনসেবার মানোন্নয়নে গুরুত্ব
আগরতলা, ১৯ জুন : পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার অন্তর্গত জিরানিয়া আর.ডি. ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি…
মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি, পর্যালোচনা বৈঠকে সন্তোষ প্রকাশ মন্ত্রী সুধাংশু দাসের
আগরতলা, ১৯ জুন : রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার মৎস্য দপ্তরের…
বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী, চাইল্ডলাইনের তৎপরতায় আটকানো হলো বিয়ে
কৈলাসহর, ২০ জুন : যে বয়সে একজন কিশোরীর স্কুলে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়ার কথা, সেই বয়সেই তাকে…
রাহুল গান্ধীর জন্মদিনে যুব কংগ্রেসের বৃক্ষরোপণ কর্মসূচি, রাজ্যজুড়ে ৯০০র অধিক গাছ লাগানোর লক্ষ্য
আগরতলা, ১৯ জুন : লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের…


















