News Flash

  • Home
  • দিনের খবর
  • ওড়িশার ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ বিরাট-বীরুদের
Image

ওড়িশার ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ বিরাট-বীরুদের

নয়াদিল্লি, ৩ জুন (হি. স.) : শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের কাছে দুর্ঘটনার শিকার হয় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। জানা গিয়েছে, তিনটি বগি ছাড়া সমস্ত কামরাগুলি লাইনচ্যুত হয়েছে। রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বালেশ্বর। করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৬১ জন। ৯০০-র বেশি যাত্রী আহত। এই ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে শোকজ্ঞাপন করলেন ভারতের ক্রিকেট ব্যক্তিত্বরা। কোহলি ছাড়াও বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন, বীরেন্দ্র শেহওয়াগ, শিখর ধাওয়ান, ভিভিএস লক্ষ্মণরা।

ইংল্যান্ডের মাটিতে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতির মধ্যেই ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি এই রেল দুর্ঘটনায় শোক জানালেন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শোকবার্তা দেন বিরাট। কোহলি লিখেছেন, ‘ওডিশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে আমি দুঃখিত। যে পরিবারগুলি প্রিয়জনদের হারিয়েছে, তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই। যাঁরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
বিরাটের পাশাপাশি এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ। বীরু ট্যুইট করে লিখেছেন, ‘ওডিশায় করমণ্ডল এক্সপ্রেস যে মর্মান্তিক দুর্ঘটনায় পডে়ছে, সে কথা শুনে আমি অত্যন্ত দুঃখিত। যে পরিবারগুলি প্রিয়জনদের হারিয়েছে, তাঁদের প্রতি শোকপ্রকাশ করছি। যাঁরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
ভারতীয় দলের ক্রিকেটার শিখর ধাওয়ান লিখেছেন, ওডিশাতে ট্রেন দুর্ঘটনার মুখে পড়া মানুষদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আমার প্রার্থনা আহত মানুষরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং তথা রাজ্যসভার সাংসদ বলেছেন, ‘ওডিশাতে করমণ্ডল এক্সপ্রেস এবং আরও একটি ট্রেন দুর্ঘটনার মুখে পড়েছে।এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি রেল মন্ত্রক এবং ওডিশা সরকারের কাছে আবেদন জানাবো দ্রুত আহতদের চিকিৎসার বন্দোবস্ত করার জন্য।’ টুইট করে সমবেদনা

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top