News Flash

  • Home
  • দেশ
  • রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সোনারপুরে
Image

রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সোনারপুরে

সোনারপুর, ৩ জুন (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে রেলমন্ত্রীর পদত্যাগ দাবী করে সোনারপুরে মিছিল বের করল মানবাধিকার সংগঠন এপিডিআর ৷ তাদের দাবী ভাড়াবৄদ্ধি করা হলেও রেলের পরিকাঠামোর উন্নয়ন করা হয়নি৷ ফলে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে ৷ সিগন্যাল ব্যবস্থার কোনও উন্নতি হয়নি ৷ সাধারণ রেলযাত্রীদের কোনও নিরাপত্তা নেই বলে তাদের দাবী ৷

রেলমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি ঘটনায় জড়িত রেল আধিকারিকদেরও বরখাস্তের দাবী জানানো হয়েছে ৷ সংগঠনের পক্ষ থেকে সোনারপুর ষ্টেশন লাগোয়া এলাকায় প্রতিবাদ মিছিল করা হয় ৷ এই মিছিলে সংগঠনের সদস্যরা যোগ দিয়েছিলেন৷ এপিডিআর সম্পাদক দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির আলতাফ আহমেদ বলেন, “ ক্রমাগত ট্রেনের ভাড়া বেড়ে যাচ্ছে, কিন্তু যাত্রী সুরক্ষা কিছুতেই বাড়ছে না। সিগন্যাল ব্যবস্থা উন্নত হয়নি। এই ভয়াবহ দুর্ঘটনার দায়িত্ব নিতে হবে রেল মন্ত্রীকে। আর এই দায় নিয়ে তাঁকে পদত্যাগ করা উচিৎ এক্ষুনি। পাশাপাশি যে যে রেল আধিকারিকরা এই ঘটনার জন্য দায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top