News Flash

  • Home
  • দেশ
  • ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় ”পরোক্ষভাবে” রেলমন্ত্রীর পদত্যাগ চাইলেন অজিত, সুপ্রিয়া বললেন অত্যন্ত বেদনাদায়ক
Image

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় ”পরোক্ষভাবে” রেলমন্ত্রীর পদত্যাগ চাইলেন অজিত, সুপ্রিয়া বললেন অত্যন্ত বেদনাদায়ক

মুম্বই, ৩ জুন (হি.স.): ওড়িশার বালেশ্বরে ভয়াবহতম ট্রেন দুর্ঘটনায় ”পরোক্ষভাবে” রেলমন্ত্রীর পদত্যাগ চাইলেন এনসিপি নেতা অজিত পওয়ার। শনিবার ট্রেন দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষের মৃত্যুতে দুঃখপ্রকাশ করে এনসিপি নেতা অজিত পওয়ার বলেছেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা, রেল বিভাগের উচিত এটি তদন্ত করা, এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। রেলের উচিত যাত্রীদের জীবনের প্রতি গুরুত্ব দেওয়া। আগে এই ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটলে রেলমন্ত্রী পদত্যাগ করতেন, এখন কেউ কথা বলতে রাজি নয়।”

আবার এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেছেন, “ঘুম ভাঙতেই বেদনাদায়ক সকাল। আমি রেল এবং রাজ্য সরকারকে হস্তক্ষেপ করতে এবং আহত প্রত্যেক ব্যক্তিকে সাহায্য করার জন্য অনুরোধ করব… কেন এই দুর্ঘটনা ঘটল তা খুঁজে বের করার জন্য আমি রেল মন্ত্রক এবং ভারত সরকারকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করার অনুরোধ করব।”

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top