News Flash

Image

আগামী ৯ জুন দুদিনের সফরে হাফলং আসবেন এপিসিসি সভাপতি ভূপেন বরা

হাফলং (অসম), ৩ জুন (হি.স.) : অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা দুদিনের সফরে হাফলং আসছেন। আগামী ৯ জুন দলীয় কার্যসূচি নিয়ে অসম প্রদেশ কংগ্রেস (এপিসিসি)-এর সভাপতি হাফলং এসে উপস্থিত হবেন বলে জানিয়েছেন ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার।

আগামী ৯ জুন গুয়াহাটি থেকে রওয়ানা হয়ে বিকাল চারটা নাগাদ হাফলং এসে পৌঁছবেন ভূপেন বরা। তার পর সন্ধ্যা ছয়টায় ডিমা হাসাও জেলা কংগ্রেসের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সন্ধ্যা সাতটায় হাফলং সেঙ্গিয়া শম্ভুধনরাজির বুথ পর্যায়ের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করবেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা।

পরের দিন ১০ জুন সকালে হাফলং শহরে বিদ্যমান বিভিন্ন মন্দির দর্শন করবেন এপিসিসি সভাপতি ভূপেন বরা। ওই দিন বেলা ১১টায় হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে বুথ পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ করে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা বিকাল চারটা নাগাদ হাফলং থেকে গুয়াহাটির উদ্দেশ্যে ফিরে যাবেন, জানান ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top