News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট)দিনে-দুপুরে দিনহাটায় শুটআউট, গুলিতে মৃত বিজেপি কর্মী
Image

(আপডেট)দিনে-দুপুরে দিনহাটায় শুটআউট, গুলিতে মৃত বিজেপি কর্মী

দিনহাটা, ২ জুন (হি.স.) : ফের দিনহাটায় শুটআউট। বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে মারা গেলেন বিজেপি নেতা। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। নিহত প্রশান্ত রায় বসুনিয়া, বিজেপির মণ্ডল সম্পাদক ছিলেন। এই ঘটনায় শুরু রাজনৈতিক চাপানউতোর। স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

শুক্রবার দিনহাটা মহকুমার পুটিমারি গ্রামপঞ্চায়েতের শিমুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে কী কারণে তাঁকে গুলি করা হল, তা জানার চেষ্টা করছে পুলিশ।
গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। শুক্রবার দুপুরের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই ঘটনায় সরাসরি না হলেও তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় কে বা কার যুক্ত রয়েছে তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Releated Posts

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ড, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মোদির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রেটার নয়ডায় ডাবল ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 24, 2026

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top