News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে জবাই করে হত্যার হুমকি
Image

বাংলাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে জবাই করে হত্যার হুমকি

ঢাকা, ২ জুন (হি.স): বাংলাদেশের চট্টগ্রামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত’কে মোবাইলে ফোন করে ‘জবাই করে’ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হুমকি দাতাকে প্রাথমিকভাবে শনাক্ত করা না গেলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে প্রতীক দত্তের সেলফোনে দুটি নম্বর থেকে কল করে এ হুমকি দেওয়া হয়। প্রতীক দত্ত ঢাকায় অবস্থান করায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে নগরীতে চট্টগ্রাম কলেজের নিকটবর্তী জামায়াতে ইসলামী’র নিয়ন্ত্রিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অবৈধ দখলদারিত্ব মুক্ত করার দুই দিনের মাথায় ম্যাজিষ্ট্রেট প্রতীক দত্তকে খুন করার হুমকি দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘বৃহস্পতিবার সকালে আমার নাম্বারে দুটি কল আসে। প্রথমে কল দিয়ে চট্টগ্রামের ভাষায় অশ্রাব্য গালিগালাজ দিয়ে এরপর আমাকে গলাকেটে হত্যা করার হুমকি দেয়। তিনি বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের ওয়েবসাইটে আমার নম্বর আছে।
কি কারণে এ হত্যার হুমকি দেওয়া হয়েছে সেই বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন তিনি। তবে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে ‘অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং সর্বশেষ গত ৩০ মে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানে ওই ভবনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ব্যানার, চাঁদা আদায়ের রশিদ এবং বিপুল পরিমাণ সরকার বিরোধী বই জব্দ করা হয়েছে। হয়তো এ কারণে ওই রাজনৈতিক চক্র হুমকি দিতে পারে। তবে কারা এ হত্যার হুমকি দিয়েছেন সেটি আমি নিশ্চিত করে বলতে পারছি না।

Releated Posts

এসএফজে-শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের নতুন কৌশল, পুলিশি পদক্ষেপ উসকে দিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারের ছক: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের যুবকদের উসকানি দিতে এবং সহিংসতার দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে বিদেশভিত্তিক একাধিক নেটওয়ার্ক সমন্বিতভাবে…

ByByNews Desk Jul 31, 2026

ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ বিদেশ সচিব বিক্রম মিশ্রির, দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা

থিম্পু, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি শুক্রবার ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ…

ByByNews Desk Jul 31, 2026

ট্রাম্প প্রশাসনের নতুন জনকূটনীতি কৌশলে বিশেষ গুরুত্ব পেল ভারত

ওয়াশিংটন, ৩১ জুলাই (আইএএনএস): এশিয়ার প্রতি আরও বেশি গুরুত্ব দিয়ে বিদেশে জনসংযোগ কৌশল পুনর্গঠনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট…

ByByNews Desk Jul 31, 2026

হিংসা ও মৃত্যুর ছায়ায় পিওজেকে নির্বাচন, পাকিস্তানের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তীব্র

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) চলমান ধাপে ধাপে বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসা, প্রাণহানি…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top