News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাইলাকান্দির বনাঞ্চলের বাসিন্দাদের ল্যান্ড টাইটেল পাট্টার দরখাস্ত আহ্বান
Image

হাইলাকান্দির বনাঞ্চলের বাসিন্দাদের ল্যান্ড টাইটেল পাট্টার দরখাস্ত আহ্বান

হাইলাকান্দি (অসম) ২ জুন (হি.স.) : হাইলাকান্দি জেলার সিডিউল ট্রাইব এবং জেলার বনাঞ্চলে বসবাসকারী আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্সদেরকে ২০০৬ সালের ফরেস্ট রাইট(এফ আর) এক্ট অনুসারে ল্যান্ড টাইটেল পাট্টা দেবার জন্য দরখাস্ত আহবান করা হয়েছে। জেলার এডিসি তথা ২০০৬ সালের এফআর এক্ট এর অধীন এফডিএলসির চেয়ারম্যান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, এ ধরনের আবেদন সংশ্লিষ্ট বিডিও এর কার্যালয় জমা দেওয়া যাবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সরকারি গ্যাজেট অনুসারে হাইলাকান্দি জেলায় বর্মণ সম্প্রদায় নোটিফাইড সিডিউল ট্রাইব। তাই জেলার সিডিউল ট্রাইব ( এইচ) এবং আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স, যারা তিন জেনারেশন অথবা ৭৫ বছর ধরে বসবাস করছেন তাদেরকে প্রমাণপত্র সহ ২০০৬ সালের ফরেস্ট রাইট এক অনুসারে ল্যান্ড টাইটেল/ পাট্টার জন্য দরখাস্ত জমা দেওয়া যাবে। আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট বিডিও কার্যালয়ে এই দরখাস্ত জমা দেওয়া যাবে।

Releated Posts

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top