News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার চেষ্টা
Image

কৈলাসহরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ গতকাল গভীর রাতে  ঊনকোটি জেলার কৈলাশহরের দেবস্থল ৫ নং ওয়ার্ড এলাকায় এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে সঙ্ঘবদ্ধ হামলা চালায়  এলাকার  পাঁচ ব্যক্তি৷ বর্তমানে ওই যুবক আগরতলা জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷  কৈলা শহরের দেবস্থল ৫ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সঞ্জয় ভূমিজ প্রতিদিনের মতো গতকালও রাত্রিবেলা খাওয়া-দাওয়া শেষ করে ওর নিজ ঘরে শুয়ে পড়ে৷  গতকাল গভীর রাত আনুমানিক দুইটা নাগাদ সঞ্জয় ভূমিজকে ডাকাডাকি শুরু করে ওই এলাকারই বাসিন্দা মদন ভৌমিজ৷ তখন সঞ্জয় ভূমিজ ওর ডাক শুনে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আসতেই মদন ভূমিজ ওকে ফুসলিয়ে একটি ঘরের মধ্যে নিয়ে যায় এবং সেখানে তাকে রশি দিয়ে বেঁধে মদন ভৌমিজ, বলরাম ভূমিজ, ছবিলাল ভৌমিজ, ধনীলাল গড় ও লক্ষণ মুন্ডা৷  তাকে কাঠের টুকরো দিয়ে বেধড়ক মারপিট চালায় বলে অভিযোগ৷ ফলে সঞ্জয় মুন্ডার মাথা গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হয়৷  সঞ্জয় মুণ্ডার পরিবারের লোকেরা   ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় সঞ্জয় মুন্ডা মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে৷  তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷তার অবস্থা আশঙ্কা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করেন৷ আজ সকালে কৈলাশহর থানায় ওই পাঁচজন ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত  অভিযোগ দায়ের করে সঞ্জয় মুন্ডার পরিবারের লোকেরা

Releated Posts

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top