News Flash

Image

জোড়া দুর্ঘটনা ক্যানিংয়ে

ক্যানিং, ৩১ মে (হি. স.) : বুধবার পরপর দুটি পথ দুর্ঘটনা ঘটল ক্যানিং হাসপাতাল মোড় এলাকায়। এদিন ভোর নাগাদ ক্যানিং মহিলা থানা সংলগ্ন এলাকায় একটি অল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক ব্যক্তির বাড়ির পাঁচিলে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন চালক। গাড়ি চালাতে চালাতে চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

অন্যদিকে এদিন দুপুরে ক্যানিং হাসপাতাল সংলগ্ন হেড়োভাঙা মোড় এলাকায় একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কেকের দোকানে ধাক্কা মারে। ঘটনায় দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাড়ির চালকও গুরুতর জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ গাড়িটিকে আটক করেছে।

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top