News Flash

  • Home
  • দিনের খবর
  • গরু পাচারকাণ্ডের তদন্তে দুই নতুন মুখকে তলব সিবিআইয়ের
Image

গরু পাচারকাণ্ডের তদন্তে দুই নতুন মুখকে তলব সিবিআইয়ের

কলকাতা, ৩১ মে (হি. স.) : গরু পাচার মামলায় নতুন করে সিবিআই তৎপরতা। তদন্তে এ বার দুই নতুন মুখকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। তাঁরা দু’জনেই ওই কাণ্ডে তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডলের জেলার বাসিন্দা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, যে দুই ব্যবসায়ীকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাঁদের নাম আকুল দাস এবং প্রিংশু ঝাঝর। সাঁইথিয়ায় তাঁদের চালকল রয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। ওই দুই ব্যবসায়ীকে গরু পাচার সংক্রান্ত নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকেরা।

জানা গিয়েছে, ১ জুন ওই দুই ব্যবসায়ীকে হাজির হতে হবে নিজাম প্যালেসে। গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামুল হকের সঙ্গে ওই চালকল ব্যবসায়ীদের যোগাযোগ ছিল কি না বা তাঁদের মধ্যে কোনও আর্থিক লেনদেন হয়েছিল তা জানতে চান সিবিআই আধিকারিকেরা।

গরু পাচারকাণ্ডে এর আগে বীরভূমের কয়েক জন ব্যবসায়ীকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছিল অনুব্রত-ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বীরভূমের ব্যবসায়ী মলয় পিটকে। ওই একই মামলায় দিল্লিতে ডেকে পাঠানো হয় বীরভূমের চালকল মালিক রাজীব ভট্টাচার্যকেও। তিনিও অনুব্রত-ঘনিষ্ঠ হিসাবে পরিচিত।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top