News Flash

  • Home
  • দিনের খবর
  • গাড়ির ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের, রাস্তায় মৃতদেহ রেখে অবরোধ মল্লারপুরে
Image

গাড়ির ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের, রাস্তায় মৃতদেহ রেখে অবরোধ মল্লারপুরে

বীরভূম, ৩০ মে (হি. স.) : মঙ্গলবার সাতসকালে অতিরিক্ত গতি নিয়ে বাজারের মধ্যে ঢুকে পড়ে একটি গাড়ি। তার ধাক্কা ঘটনাস্থলে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। দুর্ঘটনার পর সাঁইথিয়া-মল্লারপুর সড়ক মৃতদেহ রেখে রাস্তা অবরোধ শুরু করেন ক্ষুব্ধ জনতা।

ঘাতক গাড়িটিতে লাগানো ছিল ‘প্রেস’ স্টিকার। সেটিতে হামলা চলে। গাড়ির কাচ ভেঙে যায়। অবরোধকারীদের দাবি, রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ, মেরামতি হয় না। সেই কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। রাস্তা মেরামতি নিয়ে প্রশাসনের তরফে আশ্বাস না মিললে অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। গদাধরপুর বাজারে গিয়েছিলেন বছর পঞ্চান্নর নীলকুমার বাগদি। সেসময় আচমকাই নীল রঙের ওই গাড়ি এসে সজোরে ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলে মৃত্যু হয় নীলকুমার বাগদির। সঙ্গে সঙ্গে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। ঘাতক গাড়িটিকে আটক করে জনতা। চালক পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে গেলে এসডিপিওকে ঘিরে ধরে লাঠি নিয়ে তেড়ে যায় জনতা।

মৃত নীলকুমারের ছেলে গোবিন্দ বাগদির বক্তব্য, ”রাস্তা খারাপ, গাড়ি এত গতিতে যাচ্ছিল বলে বাবাকে ধাক্কা দিয়েছে। এর একটা বিহিত চাই। আমরা তো বড়লোক নই। দিন আনি দিন খাই। আমাদের কি জীবনের দাম নেই? রাস্তা যতক্ষণ না ঠিক হবে, আমরা অবরোধ চালাব।” আর এক স্থানীয় বাসিন্দার কথায়, ”এখানে ফুটপাথ নেই, রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। বলে বলেও ঠিক হয়নি। আজ এমন একটা দুর্ঘটনা ঘটে গেল। আমরা মৃতদেহ তুলতে দেব না যতক্ষণ না রাস্তা সারাইয়ের আশ্বাস পাচ্ছি।” দীর্ঘ সময় বাদে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top