News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়িতে কফিনের মধ্যে গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪
Image

শিলিগুড়িতে কফিনের মধ্যে গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪

শিলিগুড়ি, ৩০ মে (হি. স. ) : শিলিগুড়ির ফুলবাড়িতে কফিনের মধ্যে গাঁজা ভরে তা অ্যাম্বুল্যান্সে চাপিয়ে পাচারের ছক কষেছিল দুষ্কৃতীরা। কিন্তু মাদক পাচারের এই অভিনব ফন্দি ভেস্তে দেয় পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। মঙ্গলবার সকালে ফুলবাড়িতে হানা দিয়ে চারজন পাচারকারীকে গ্রেফতার করা হয়।

ধৃতদের মধ্যে একজন মহিলা ও তিনজন পুরুষ। তাদের নাম সমীর দাস (২৮), অপূর্ব দে (৫৪), পাপ্পু মোদক (৩১) ও সরস্বতী দাস (৩৪)। সকলেরই বাড়ি কোচবিহারের দিনহাটায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলছে।

এসটিএফ সূত্রের খবর, ধৃতদের থেকে ৬৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া পাচারে ব্যবহৃত অ্যাম্বুল্যান্স ও কফিনও বাজেয়াপ্ত করেছে এসটিএফ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানায় ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, অ্যাম্বুল্যান্সের ভেতর একটি বড় সাইজের কফিন রাখা হয়েছিল। তার ভেতরেই ছিল গাঁজা। এদিন সকাল ন’টা নাগাদ ফুলবাড়ির কাছে আমবাড়ি ক্যানাল রোডে গাড়িটিকে আটকায় এসটিএফ-এর একটি দল। অ্যাম্বুল্যান্স কেন আটকানো হল, তার কৈফিয়ৎ চান গাড়ির ভেতর কফিন ঘিরে বসে থাকা লোকজন। তাঁরা নিজেদের মৃতের আত্মীয়স্বজন হিসেবে পরিচয় দেন। কিন্তু তাঁদের আপত্তিতে কান না দিয়ে শুরু হয় তল্লাশি। অ্যাম্বুল্যান্সের ভিতর ফুল দিয়ে সাজানো ধবধবে সাদা কাপড়ে মোড়া কফিনের ভিতরে পরপর সাজানো ছিল আঠারো প্যাকেট গাঁজা। যার ওজন ৬৪ কেজি। ঘটনাস্থল থেকে এক মহিলা সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। কফিন সহ অ্যাম্বুল্যান্সটি বাজেয়াপ্ত করা হয়েছে।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top